মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

২৫০ কোটি ছাড়াল ফেসবুক ব্যবহারকারী

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৬ বার পঠিত

প্রযুক্তি ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে ২৫০ কোটিতে পৌঁছায়। বুধবার এই ঘোষণা দিয়েছে ফেসবুক।আইএনএস থেকে এ তথ্য জানা যায়।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এবং আয় বেড়েছে। তবে ছয় শতাংশ কমেছে শেয়ারের মূল্য।

আইএনএস জানায়, যারা রোজ ফেসবুক ব্যবহার করেন তাদের সংখ্যা ১৬২ থেকে বেড়ে ১৬৬ কোটিতে পৌঁছেছে। তবে আগের বছরে এই বৃদ্ধির হার ছিল দুই শতাংশ।

আর রাজস্ব আগের চেয়ে ২৫ শতাংশ বেড়ে বর্তমানে দুই হাজার ১০৮ কোটি ডলারে পৌঁছেছে। এতে শেয়ার প্রতি গ্রাহকরা আয় করছেন ২ দশমিক ৫৬ ডলার।

কিন্তু নিট আয় মাত্র ৭ শতাংশ বেড়ে ৭৩০ কোটি ডলার হয়েছে যেখানে তার আগের বছর নিট আয় বেড়েছিল ৬১ শতাংশ। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সংবাদ সম্মেলনে বলেন, খুব ভালো একটি বছর আমরা পার করেছি। আমাদের ব্যবসা ও কমিউনিটি ক্রমান্বয়ে বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com