রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

রজনীকান্তের কাছে ক্ষতিপূরণ দাবি করছে ডিস্ট্রিবিউটররা

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭১ বার পঠিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরবার’। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর এতেই বেকায়দায় পড়েছেন সিনেমার ডিস্ট্রিবিউটররা। এখন রজনীকান্তের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এক ডিস্ট্রিবিউটর সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই সিনেমার ডিস্ট্রিবিউটররা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ সিনেমাটি ইনভেস্টমেন্টের খরচও তুলতে পারেনি, লাভ করা তো দূরের কথা। তাই একত্রিত হয়ে রজনীকান্তের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আমাদের অবস্থাটা বুঝতে পারবেন। এ সপ্তাহে তার বাড়ি যাব।’

লায়কা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। ২০০ কোটি রুপি বাজেটের মধ্যে ১০৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত। বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপি আয় করেছে এটি। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠানে ক্ষতিপূরণের বিষয়টি জানিয়েছিলেন ডিস্ট্রিবিউটররা। কিন্তু এ দাবি পূরণ করতে পারবে না বলে জানিয়েছে তারা।

‘দরবার’ রজনীকান্তের ১৬৭তম সিনেমা। প্রায় দুই দশক পর এ সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায় তাকে। ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘পান্দিয়্যা’ সিনেমায় সর্বশেষ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এতে আরো অভিনয় করেছেন—নয়নতারা, সুনীল শেঠি, নিবেতা থমাস, নবাব শাহ, যোগী বাবু প্রমুখ। পরিচালনা করেছেন এ. আর মুরুগাদোস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com