বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

হরতালের পর বিক্ষোভের ডাক বিএনপির

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে দিনব্যাপী হরতাল পালন শেষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

আজ রোববার বেলা পৌনে ৫টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে- এমন দাবি করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে আমরা এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই হরতাল শুধু সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদে ছিল না। এটা মূলত ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।

বিএনপি মহাসচিব বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সিটি নির্বাচনে যে অনিয়ম-কারচুপি হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের কাছে তথ্য-উপাত্ত তুলে ধরবেন তাবিথ এবং ইশরাক হোসেন।

নির্বাচনের ওপর মানুষের আস্থা চলে যাওয়ায় ভোটার উপস্থিতি কম হয়েছে- মন্তব্য করে ফখরুল আরও বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে কমিশনকে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসেনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সিটি নির্বাচনে অংশ নেয়া ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com