শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

রাহুল-সন্দীপ্তার বিয়ের গুঞ্জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা রাহুল ব্যানার্জি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিন্তু এ সংসার বেশিদিন টিকেনি। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে শোনা যাচ্ছে, টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বিয়েও করেছেন তারা।

এদিকে বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন রাহুল-সন্দীপ্তা। এমন খবরে রাহুল যেন আকাশ থেকে পড়েছেন। তার ভাষায়, ‘বিয়ে! সন্দীপ্তার সঙ্গে সম্পর্কের কথাই তো স্বীকার করিনি। আর সেখানে বিয়ের তো প্রশ্নই ওঠে না।’

অন্যদিকে সন্দীপ্তা সেন বলেন, ‘আমি আর রাহুল খুব ভালো বন্ধু। আমাদের সম্পর্কে আর কত বানিয়ে বানিয়ে কথা ছড়াবে বলুন তো?’

তাহলে কি রাহুল-সন্দীপ্তার বিয়েই হচ্ছে না? রাহুল কি সন্দীপ্তার সঙ্গে বারাণসী ঘুরতে যাননি? সন্দীপ্তার ইনস্টাগ্রামে বারাণসীর ছবি পোস্ট করা। সেখানে রাহুলের সঙ্গে সন্দীপ্তার ঝগড়া হওয়ার পর রাহুল একাই কলকাতা ফেরেন বলেও জানা গেছে। এ প্রসঙ্গে সন্দীপ্তা বলেন, ‘এখন নয়, অনেক আগেই থেকেই আমি একা ট্রিপে যাই। তবে এবার রাহুলও গিয়েছিল। আমার আরো বন্ধুরাও ছিল। এ রকম নয়, শুধু আমরা দু’জন গিয়েছিলাম। আর ঝগড়া হতে যাবে কেন? এসব বড্ড বানিয়ে বানিয়ে লেখা হচ্ছে।’

ভালোবেসে সংসার বেঁধেছিলেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। পুত্র সহজের জন্মের পর তাদের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির। কিন্তু তাদের পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ২০১৮ সালে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। এখনো এ মামলা নিষ্পত্তি হয়নি।

রাহুল-সন্দীপ্তার বিষয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘চ্যানেলের কাজে এতটাই ব্যস্ত, আমার মাথায় আর কিছু নেই। সন্দীপ্তা-রাহুলের বিষয়ে কোনো মন্তব্য করব না। আর রাহুল ও আমার ডিভোর্স কেস এখনো চলছে। সুতরাং এ বিষয়ে কিছু বলা ঠিকও নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com