শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

চীন থেকে আসার সব ভিসা বাতিল করল ভারত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫০ বার পঠিত

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস আতংকে চীন থেকে ভারতে আসার জন্য দেয়া সব ভিসা সাময়িকভাবে বাতিল করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ভাইরাসটি বর্তমানে বিশ্বের প্রায় দেশে ছড়িয়ে পড়েছে। চীনে করোনাভাইরাসটি মহামারী আকার ধারণ করায় এর প্রাদুর্ভাব থেকে বাঁচতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় এ সব তথ্য জানায়। এতে বলা হয়, ‘এটা স্পষ্ট করে জানানো হচ্ছে যে, বিদ্যমান ভিসা আর কোনোভাবেই বৈধ নয়। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে উৎসুক ব্যক্তিরা বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা সাংহাই ও গুয়াংঝুতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে যোগাযোগ করবেন।’

টুইট বার্তায় ভারতীয় দূতাবাস আরও জানায়, ‘যারা এখন ভারতে রয়েছেন (নিয়মিত কিংবা ই-ভিসায়) এবং যারা ১৫ জানুয়ারির পর চীন সফর শেষে দেশে ফিরেছেন তাদের সবাইকে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত হটলাইন নম্বর অথবা ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’ ভারত এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় চীনা পর্যটক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করে। গত রোববার বেইজিংয়ে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসে এ পর্যন্ত ৪২৭ জনের মৃত্যু হয়েছ। এ ছাড়া এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, ২০ হাজার ৬৫৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com