শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে ওয়ালটন সেন্ট্রাল জোন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে সিলেটে পৌঁছেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

৭ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটনের প্রতিপক্ষ বিসিবি নর্থ জোন। বিসিএলের অষ্টম আসরে প্রথম জয়ের খোঁজে আছে ওয়ালটন। প্রতিযোগিতার প্রথম রাউন্ড ভালো যায়নি দুইবারের চ্যাম্পিয়নদের। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা পিছিয়ে দিয়েছে দলকে। পরবর্তীতে তামিম মহাকাব্যে বোলিংয়ে প্রায় দর্শক হয়েই ছিল ওয়ালটন।

দ্বিতীয় ইনিংসে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিথুন ও তাইবুর রহমানের দারুণ ব্যাটিংয়ে ওয়ালটন লড়াইয়ে ফেরে। কিন্তু রানের বোঝা এতোটাই বেশি ছিল যে প্রতিদ্বন্দ্বীতা গড়েও শেষ হাসি হাসতে পারেনি ওয়ালটন।

দল ভালো না করলেও ছেলেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ওয়ালটনের কোচ জাফরুল এহসান। রাইজিংবিডিকে তিনি বলেছেন, ‘একটু অগোছালো পারফরম্যান্স হয়েছে ঠিক। কিন্তু ছেলেরা নিজেদের ভুল ধরতে পেরেছে। এটা ভালো দিক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। আমরা দ্বিতীয় ম্যাচে জয়ের টার্গেট করেছি। আশা করছি আমরা সিলেট থেকে জয় নিয়ে ফিরতে পারব।’

বুধবার সকালে সিলেট স্টেডিয়ামে অনুশীলনে নামার কথা রয়েছে ওয়ালটনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com