মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

গুগল ম্যাপকে ভুয়া যানজট সৃষ্টি করে ধোঁকা

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

 

প্রযুক্তি ডেস্ক: কোন জায়গার সংক্ষিপ্ত পথ বা সহজে কিভাবে যাওয়া যায় এটা জানতে আমরা অনেকেই গুগল ম্যাপের সহায়তা নিয়ে থাকি। এছাড়া যে শহরে মাত্রারিক্ত ট্রাফিক জ্যাম রয়েছে সেখানে ট্রাফিক জ্যামের সবশেষ অবস্থা জানতে অনেকেই গুগল ম্যাপের সাহায্য নেন। দেখে নেন কোন পথে যানজট কেমন। তারপর পছন্দমতো পথে চলে যান নিজের গন্তব্যে।

তবে গুগলের দেওয়া তথ্য যে সবসময় সঠিক নয় তা অভিনব এক পদ্ধতির মাধ্যমে প্রমাণ করে দিলেন এক জার্মান নাগরিক। সম্প্রতি জার্মান নাগরিক ৯৯টি স্মার্টফোন নিয়ে রাস্তায় পথ চলে ধরাশায়ী করলেন গুগলের জারিজুরি। যানমুক্ত রাস্তাকে গুগল ম্যাপ দেখাচ্ছিল যানজটময় সড়ক।

নিজের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন ওই জার্মান ব্যক্তি।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, সাইমন ওয়েকার্ট নামের ওই ব্যক্তি ৯৯টি স্মার্টফোন নিয়ে রাস্তায় হাঁটছিলেন। সেই সঙ্গে গুগল ম্যাপ অ্যাপের মাধ্যমে দিকনির্দেশনাও অনুসন্ধান করছিলেন। হাঁটতে হাঁটতে তিনি বার্লিনে অবস্থানরত গুগল সদর দফতরের বাইরেও গেছিলেন।

সাইমন তার হাতে থাকা মোবাইল ফোনগুলো দিয়ে গুগল ম্যাপের রাস্তায় একটি যানজট তৈরি করতে সক্ষম হন। যদিও ওই সময় রাস্তা ফাঁকা ছিল।

নিজের ওয়েবসাইটে এক বক্তব্যের মাধ্যমে সাইমন জানিয়েছেন, এ পদ্ধতির মাধ্যমে সবুজ সিগন্যাল লাল করা সম্ভব। এমনকী বাস্তব ট্র্যাফিক জ্যামের কারণে আটকে থাকা গাড়িগুলোও অন্য পথে ঘোরানো সম্ভব।

সাইমনের কার্যকলাপে বিব্রত হলেও গুগলের এক মুখপাত্র তার সৃজনশীলতার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, গুগল ম্যাপে ট্র্যাফিক তথ্য বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়। যারা গুগল ম্যাপ সার্ভিস চালু রাখেন তাদের কাছ থেকে তথ্য পায় গুগল।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com