শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফাইনালে ওঠা আকবরদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭২ বার পঠিত

অনলাইন ডেস্ক: যুব দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পচেফস্ট্রুমে মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। এই সাফল্যের উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায় তারা। এবার আর একটি ম্যাচ জিতলেই অভূতপূর্ব ইতিহাস গড়বেন আকবররা। আগামী রবিবার তাদের প্রথম বৈশ্বিক ট্রফি জয়ের পথে শেষ বাধা ভারত।

সাফল্যের চূঁড়ায় ওঠা হবে কিনা জানতে অপেক্ষা করতে হবে আর তিনদিন। তবে ফাইনালে ওঠার আনন্দও তো কম নয়। ইতালির মিলান থেকে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’

এর আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর শেখ হাসিনা ভিডিও কলে যুব দলকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। আগামীকাল শনিবার তার দেশে ফেরার কথা। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com