শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

এবার সাইক্লিস্টদের জন্য ‘ইমোজি জ্যাকেট’

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৭ বার পঠিত

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সাইকেল চালানো শরীরের জন্য উপকারী হলেও, ব্যস্ত সড়কগুলোকে সাইক্লিস্টদের ঝুঁকির মধ্যে পড়তে হয়। প্রতিবছর ইউরোপের বিভিন্ন সড়কে দুর্ঘনায় ২ হাজারের বেশি সাইক্লিস্ট মৃত্যুবরণ করেন এবং আহত হোন অনেকে।

সাইক্লিংকে আরো নিরাপদ করতে গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড এবার সাইক্লিস্টদের জন্য লাইটিং সুবিধার জ্যাকেট তৈরি করেছে। অভিনব সুবিধার এই জ্যাকেটের নাম দেয়া হয়েছে ‘ইমোজি জ্যাকেট’।

প্রোটোটাইপ (খসড়া) এই জ্যাকেটের পেছনে একটি বড় এলইডি প্যানেল রয়েছে, যার সাহায্যে সাইক্লিস্টরা বিভিন্ন ইমোজি এবং সিগন্যাল প্রদর্শন করতে পারবেন, যা ব্যস্ত সড়কে সাইক্লিং আরো নিরাপদ করে তুলবে।

জ্যাকেটটির মাধ্যমে রাস্তার চলন্ত গাড়িগুলোকে বিভিন্ন ইমোজি এবং সিগন্যাল প্রদর্শন করা যাবে সাইকেলের হ্যান্ডেলে একটি ছোট ডিভাইস সংযুক্ত করে। ডিভাইসটিতে ৬টি ইমোজি বাটন রয়েছে- ডান দিকে মোড় নেওয়ার চিহ্ন, বাঁ দিকে মোড় নেওয়ার চিহ্ন, সোজা চলার চিহ্ন, খুশির চেহারা, মন খারাপের চেহারা এবং নিরপেক্ষ চেহারা।

পরিস্থিতির ওপর নির্ভর করে আপনি কাঙ্খিত বাটনটি প্রেস করা মাত্রই জ্যাকেটের পেছনে ইমোজি ভেসে উঠবে।

তবে জ্যাকেটটি এখনো প্রটোটাইপ অর্থাৎ খসড়া পর্যায়ে থাকায়, তবে নাগাদ এটি উৎপাদন করা হবে তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com