শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

কক্সবাজারে আশরাফুল-পিনাকের ব্যাটে জবাব

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৯ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলে সুযোগ না পেয়ে ফিটনেসে মন দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এদিকে পিনাক ঘোষের ফিটনেস নিয়েও অভিযোগ ছিল বিস্তর। তবে চলতি বিসিএলে দুজনই খেলতে নেমেছেন দারুণ ফিট হয়ে।

কক্সবাজারে আশরাফুল-পিনাকের অর্ধশতকে সাউথ জোনকে জবাব দিচ্ছে ইস্ট জোন। প্রথম ইনিংসে ৪৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সাউথ জোন। জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে ইস্ট জোন। এখনো সাউথ জোনের থেকে ২১২ রানে পিছিয়ে আছে আশরাফুলের দল।

আগের দিনের ৪৪৩/৬ সংগ্রহ নিয়ে মাঠে নামে সাউথ জোন। ২৭ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৮২তে থামে দলটির প্রথম ইনিংস। আগের দিনের ১৫৫ রান নিয়ে অপরাজিত থাকা সোহান আর কোনো রান যোগ করতে পারেননি। ফরহাদ রেজা ২৬ রানে আউট হন। আর রবিউল হক করেন ১২ রান। ইস্ট জোনের পক্ষে চার উইকেটের দুটি নেন সাকলাইন সজীব ও একটি করে নেন আশরাফুল এবং হাসান মাহমুদ।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পিনাক-আশরাফুল ১৪৬ রানের উদ্বোধনি জুটি গড়েন। ব্যক্তিগত ৭১ রানে আব্দুর রাজ্জাকের শিকার হন আশরাফুল। ১৩ রান পরে পিনাক ফেরেন ৮০ করে। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইস্ট জোন। অধিনায়ক ইমরুল করেন ২৮, ইয়াসির আলী ৪৪, আফিফ ১৫ রান করে সাজঘরে ফেরেন।

ইস্ট জোনের হয়ে তৃতীয় দিন শুরু করবেন ১২ রান নিয়ে মাঠে থাকা নাসির হোসেন ও ১৩ রানে অপরাজিত জাকির হাসান। সাউথ জোনের মেহেদি হাসান ও রাজ্জাক ২টি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com