রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ইসি স্থগিত ওয়ার্ডের ফল প্রকাশ করবে আজ

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত করা ৩১ নম্বর ওয়ার্ডের ফল সোমবার (১০ জানুয়ারি) সকালে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) ইসরাইল হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তাতে জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সবার সামনে আজ সোমবার বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে।

গত ২ ফেব্রুয়ারি দক্ষিণ সিটির সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফল স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন এ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজি এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলমগীর ২৭ ভোটে জয়লাভ করেন। অথচ ১ ফেব্রুয়ারি রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে টিফিন ক্যারিয়ার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আলমগীর কেন্দ্রভিত্তিক ফলাফল এনে তার জয় দেখালে রিটার্নিং কর্মকর্তা বাতেন পরদিন গণবিজ্ঞপ্তি জারি করে ফল স্থগিত করেন।

এ ঘটনা কেন ঘটল, সেটার দালিলিক প্রমাণসহ কারণ ব্যাখ্যার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com