সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | ইরানের সঙ্গে ‘আলোচনা চলছে’ : ট্রাম্প আজ পবিত্র শবে কদর মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের

চট্টগ্রামের নেতাদের সঙ্গে বসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৪ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময়সভা হবে।

বিভিন্ন সময় চট্টগ্রামে সভা-সমাবেশে যোগ দিলেও এই প্রথম সাংগঠনিক মতবিনিময়সভা করছেন মহাসচিব।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে মহাসচিবের স্থানীয় নেতাদের সঙ্গে এই সাংগঠনিক বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চট্টগ্রামে বিএনপির মেয়রপ্রার্থী কে হবেন তা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সভায় মহানগর বিএনপির সব নেতা, থানা ও ওয়ার্ড কমিটি এবং অঙ্গ-সহযোগী সব সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে এই বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন। মহাসচিবের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীরও মতবিনিময়সভায় উপস্থিত থাকার কথা আছে বলে নগর বিএনপির নেতারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com