সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | ইরানের সঙ্গে ‘আলোচনা চলছে’ : ট্রাম্প আজ পবিত্র শবে কদর মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের

শুটিং সেটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে মারধর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬২ বার পঠিত

বিনোদন ডেস্ক : শুটিং সেটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে মারধর করেছেন অভিনেতা জয় মুখার্জি। কয়েক দিন আগে কলকাতায় টেকনিশিয়ান স্টুডিওতে এ ঘটনা ঘটে। পরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন ঐন্দ্রিলা শর্মা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ঐন্দ্রিলা ও জয় দুজনেই কলকাতার সান বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘জিয়ন কাঠি’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ নাটকের শুটিং যখন চলছিল, তখন ঐন্দ্রিলা তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

ঐন্দ্রিলার অভিযোগ, জয় ফ্লোরে ঢুকেই তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন। তারপর ফ্লোর থেকে বেরিয়ে যেতেই জয় তাকে ধাওয়া করেন এবং তার ডান হাত চেপে ধরে জোরে ধাক্কা মারেন। ঐন্দ্রিলা কারণ জানতে চান। কিন্তু কোনো উত্তর না দিয়ে জয় মাথা দিয়ে ঐন্দ্রিলার মাথায় ক্রমাগত আঘাত করতে থাকেন। এখানেই ক্ষান্ত না হয়ে মেকআপ রুমে গিয়েও ঐন্দ্রিলার উপর চড়াও হন জয়। তবে ঐন্দ্রিলাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয় মুখার্জি।

ঐন্দ্রিলা শর্মার গায়ে হাত তোলার অভিযোগে এ ধারাবাহিক নাটক থেকে বাদ দেওয়া হয়েছে জয় মুখার্জিকে। অন্যদিকে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

এবারই প্রথম নয়, এর আগে টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জয় মুখার্জি। পরবর্তীতে জামিন মুক্তি পান এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com