শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নয়াবাজারে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার নয়াবাজারে কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ সংগ্রহকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ হামলার শিকার হন বেসরকারি টিভি নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। এসময় তাদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করা হয়।

আহত দুই সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করে চলছিল কয়েকটি প্রতিষ্ঠান। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই সকাল থেকে অভিযানে নামে বন্ড কমিশনারেট।

ঘটনার বিষয়ে নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার মো. খন্দকার বলেন, দুই সাংবাদিক অফিসের অ্যাসাইনমেন্টে অভিযান কাভার করতে গিয়েছিলেন। অভিযানের ফুটেজ নেয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা হঠাৎ করে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। তাদের মারধর করে। নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই এবং গাড়ি ভাঙচুর করা হয় এ সময়।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে ফখরুল হাতে গুরুতর ব্যথা পেয়েছেন। দুজনই চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com