বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

স্থানীয়রা জানান, কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা আজ সকাল সাড়ে ৯টা থেকে নাবিস্কো মোড়ে সড়কের দু’পাশে অবস্থান নেন। সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। এ বিষয়ে সুরাহা না করেই গত তিন দিন ধরে কারখানায় কোনো শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাইজিংবিডিকে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com