শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ড. কামাল ভাড়া খাটছেন,ওনাকে আর কেউ শ্রদ্ধা করেন না : সংসদে নাসিম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উনি তো নিজেই দাঁড়াতে পারেন না, কীভাবে লাথি মেরে সরকার ফেলে দেবেন। ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, আওয়ামী লীগ ওনাকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে উনি ভাড়া খাটার ব্যবসা করছেন। তাই ওনাকে আর কেউ শ্রদ্ধা করেন না। জনগণ আর ওনার কথা মানে না। উনি যথেষ্ট খারাপ ভাষায় কথা বলেছেন। একেবারে বাজে ভাষায়, এটা কোনো ভদ্রলোক বলে না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, সংসদে বিএনপি বন্ধুরা আছেন, যারা পার্লামেন্টে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। এরা বাইরে এক রকম আর সংসদে আরেক রকম। বাইরে এদের অন্যরকম চেহারা। আমার সন্দেহ হয় এদের সঙ্গে বিএনপির আসল নেতৃত্বের কোনো সম্পর্ক আছে কি না। সংসদে যখন কথা বলেন তখন মনে হয়, আওয়ামী লীগের প্রতিনিধিরাই কথা বলছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে কিন্তু আমরা ঋণ খেলাপিদের দৌরাত্ম্য বন্ধ করতে পারছি না। যাতে কেউ আর সরকারের প্রতি দোষারোপ করতে না পারে, কারো কোনো ক্ষোভ না থাকে সেজন্য অর্থমন্ত্রীর উদ্দেশ্যে অর্থ লুটেরাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নাসিম দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আইন আরও কঠোর করার দাবি জানান। পাশাপাশি সম্প্রতি ঢাকার দুই সিটি নির্বাচনে কম ভোট পড়ায় উদ্বেগ প্রকাশ করেন।

নাসিম বলেন, জনগণ কেন ভোট দিতে এলেন না আমাদের ভাবতে হবে। আমরা কেউ ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে নয়। জনগণ চায় পরিষ্কার ঢাকা, মশা, ডেঙ্গুমুক্ত ঢাকা। সেটা মনে রাখতে হবে।

সড়ক আইন কেন বাস্তবায়ন হচ্ছে না, তা জানতে চান নাসিম। বলেন, কেন প্রতিদিন আমরা সড়কে মৃত্যুর মিছিল দেখি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com