মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

মাদারীপুরে তিন গাড়ির সংঘর্ষে আহত ১২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৮ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে তেলবাহী গাড়ি, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ময়লার স্তুপে দেওয়া আগুনের ধোঁয়ার কারণে এ সংঘর্ষ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আগুন নেভার পর প্রাইভেট কারটি অবস্থাপ্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বেশ কিছুদিন ধরে মাদরীপুর পৌরসভার আবর্জনা ও ময়লা রাখা হয়। বৃহস্পতিবার সকালে ওই ময়লায় আগুন ধরিয়ে দেন পরিচ্ছন্নতা কর্মীরা। ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে মহাসড়কে কিছুই দেখতে পাচ্ছিলেন না পরিবহন চালকরা। ফলে দুপুর ২টার দিকে ওই এলাকায় তেলবাহী একটি গাড়ির সঙ্গে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরামাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমন হোসেন রাসুল জানান, সংঘর্ষে প্রাইভেটকারে আগুন ধরে যায়। পরে পুলিশের কন্ট্রোল রুম থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উৎসুক জনতামাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘মহাসড়কের পাশে রাখা ময়লায় আগুন দেওয়ায় যানবাহনের এই ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী এই এলাকা থেকে ময়লা সরিয়ে নিতে এবং পুনরায় ময়লা না ফেলার দাবিতে মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com