মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল?

সেবা-সাহসিকতায় যারা পেলেন কোস্টগার্ডের পদক

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কোস্টগার্ডের উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৪০ জন কোস্টগার্ড কর্মকর্তা ও সদস্য পদক পেয়েছেন। বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এ পদক দেয়া হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ সদর দফতরে সমুদ্র ও নৌ সীমার নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর রজতজয়ন্তীতে (২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থেকে এসব পদক প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, নৌবাহিনী প্রধান, বিজিবি প্রধান, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বাংলাদেশ কোস্টগার্ড পদক পেলেন যারা: ক্যাপ্টেন মােহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া, ক্যাপ্টেন মােহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লে. কমান্ডার এম সাইফুল ইসলাম, লে. কামান্ডার শুভাশীষ দাস, লে. আব্দুল্লাহ আল মাহমুদ, মাে. সােহেল রানা, মাে. মাহবুব হাসান ও নাসিম শেখ।

প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক পেয়েছেন যারা: কমান্ডার এম মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম, লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক, এস এম ফারুকুজ্জামান, মাে. আবুল মােমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান মো. সালমান পারভেজ ও এম আব্দুল কাদের।

বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক পেয়েছেন যারা: সার্জন কমান্ডার এম নূর নবী, কমান্ডার এম হারুন-অর-রশীদ, লে. কমান্ডার এম এস এইচ চৌধুরী, লে. কমান্ডার এম বারিউল করিম, লে. কমান্ডার এম মাহামুদুল হাসান, এম এ কুদুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী ও ইয়াছিন আরাফাত।

প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক পেয়েছেন যারা: কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনায়োরুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হােসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম, মাে. বদরুদ্দোজা ও মাে. মঞ্জুরুল ইসলাম শিকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com