শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

বিদেশ থেকে আসা ফোনকলের খরচ কমলো

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: বিদেশ থেকে আসা ফোনকলের খরচ (আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট) উল্লেখযোগ্য হারে কমিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বনিম্ন কল টার্মিনেশন রেট হবে ৫১ পয়সা প্রতি মিনিট (ডলারের মূল্য ৮৫ টাকা ধরে), যা আগে দেড় টাকার মতো ছিল।

বিটিআরসির এ সিদ্ধান্তের ফলে বিদেশ থেকে বাংলাদেশে ভয়েস কল করার খরচ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়টি নির্ভর করবে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের সিদ্ধান্তের ওপর।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইনকামিং কল টার্মিনেশন রেট পুনর্নির্ধারণ করে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ)–সহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেয় বিটিআরসি।

সংষ্থাটির উপপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ) সাবিনা ইসলামের সই করা চিঠিতে বলা হয়, এখন থেকে ফ্লোর রেটের (যে দরে কল আনা হয়) ভিত্তিতে রাজস্ব ভাগাভাগি হবে।

এ চিঠি পাওয়ার কথা স্বীকার করে আইজিডব্লিউ প্রতিষ্ঠান ডিজিকনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন রেট কার্যকর হয়েছে। ইনকামিং কলরেট এখন প্রতি মিনিট ০.৬ সেন্ট বা ৫১ পয়সা যা আগের কল রেটের মাত্র এক তৃতীয়াংশ।

সংশ্লিষ্টরা বলছেন, ওটিটি সার্ভিস (ওভার দ্য টপ) সেবা যেমন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত: বৈধপথে কল করার খরচ বেশি হওয়ায় অনেকেই অবৈধ ভিওআইপিতে কথা বলতেন বলে সরকার রাজস্ব পেতো কম। তবে এখন শুধুমাত্র ইন্টারনেট চালিয়েই হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার, ইমো-র মতো অ্যাপ দিয়ে বাড়তি খরচ ছাড়াই কথা বলতে পারেন দেশ-বিদেশের গ্রাহকরা। ফলে দাম তিন ভাগের একভাগে নামিয়ে আনা হলেও বৈধ চ্যানেলে বিদেশ থেকে কলের পরিমাণ কতটা বাড়ে তা এখন দেখার বিষয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com