মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন

রক্তউৎসব চলছে উন্নয়নের আড়ালে : রিজভী

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩৭২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘মানুষের চোখের পানিতে বাংলাদেশের মাটি কর্দমাক্ত, সেই কাদামাটিতে শেখ হাসিনার উন্নয়নের রথ আটকে গেছে। আওয়ামী উন্নয়নের জিগিরে জনমনকে বিভ্রান্ত করা যায়নি। কারণ আওয়ামী উন্নয়নের আড়ালে যে রক্তউৎসব চলছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত।’

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘জনগণের সকল অধিকার কেড়ে নেয়া রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। এটি এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। গুম-খুন-অপহরণই হচ্ছে এদের বানিজ্য। কারণ এরা সুষ্ঠু নির্বাচন ও চিরন্তন গণতন্ত্রের ধারণা নিজেদের মতো জনগণের মন থেকেও মুছে দিতে চায়। আর এজন্য নির্বাচনের দিনের আগের রাতের ভোটকে প্রতিষ্ঠিত করতে চায়।’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখে জামিনে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় মানসিকতা থেকে কখনও বের হতে পারেনি। সেইজন্য এদের হাতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় বিচার বারবার ধ্বংস হয়েছে। সুযোগ ও মর্যাদার সমতা, চিন্তা, মত প্রকাশ, সংগঠন ও আন্দোলন করার ক্ষমতা, জীবন-যাপনের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, সম্পদের মালিকানা রক্ষার স্বাধীনতা অর্থাৎ নাগরিক স্বাধীনতাসহ সব স্বাধীনতাই বারবার বিপজ্জনক হুমকির মুখে পড়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com