মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

যুব বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : ‘দ্বিতীয় বাড়ি’-তে প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

২২ ফেব্রুয়ারি টেস্ট শুরুর আগে বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচে অবশ্য শক্ত প্রতিপক্ষ পাচ্ছে না সফরকারীরা। নির্বাচকরা বিসিবি একাদশ গঠন করেছে তরুণ ক্রিকেটারদের নিয়ে।

যুব বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে এ দলে। আছেন ঘরোয়া ক্রিকেটের একাধিক পরিচিত মুখ। মূল স্কোয়াডের কোনো ক্রিকেটার নেই বিসিবি একাদশে।

যুব দলের ক্রিকেটাররা হলেন, আকবর আলী, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম। তাঁদের মধ্যে কেবল শরীফুল ইসলামের বড়দের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। শরীফুল এর আগে বিসিবি ‘এ’ দলের হয়ে খেলেছেন। বাকিদের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে বিকেএসপিতে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন আল-আমিন জুনিয়র। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিসিবি একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র, ফারদীন অনি, শরীফুল ইসলাম, সুমন খান, মাকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com