মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে ; আবুল কালাম এমপি ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে সম্বর্ধনা বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে তোলা হবে বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১ ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

উপনির্বাচন নিয়ে বৈঠক বসবে বিএনপি

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: শূন্য ঘোষিত পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক ডেকেছে বিএনপি। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসন্ন পাঁচটি জাতীয় সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা-১০, বগুড়া-১, যশোর-৬, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বগুড়া-১, যশোর-৬ আসনে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি আসনগুলোতে ভোটগ্রহণের জন্য এখনো তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

এসব শূন্য আসনগুলোতে নির্বাচন বিষয়ক সিদ্ধান্ত ও দলীয় প্রার্থী বাছাই করতে বৈঠকে বসছে বিএনপির সংসদীয় কমিটি। যদিও ইতিমধ্যে এ আসনগুলোতে নির্বাচন উপলক্ষে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com