শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৬ বার পঠিত

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন।

আজ মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে তার জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিলেন। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘দাদার কীর্তি’। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

‘গুরুদক্ষিণা’ সিনেমার জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলা সিনেমাপ্রেমীরা। তাপস পাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত’, ‘প্রিয়া’ প্রভৃতি। ‘সাহেব’ সিনেমার জন্য ১৯৮১ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি।

বাংলা সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি সিনেমায়। ‘অবোধ’ সিনেমায় মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন তাপস পাল।

অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৬ সালের শেষের দিকে রোজভ্যালি চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
সূত্র: আনন্দবাজার, এবিপি লাইভডটকম, কলকাতা২৪।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com