শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের ভারত সফরে গিয়ে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালে হিন্দুত্ববাদী বিজেপি ভারতের ক্ষমতায় আসার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে চীন, জাপান ও ইসরায়েলের প্রধানমন্ত্রীরা গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ সফর করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ট্রাম্প সেই শহরে যাচ্ছেন।

আহমেদাবাদের পৌর কমিশনার বিজয় নেহরা জানিয়েছেন, ট্রাম্পের সফরকে সামনে রেখেই নতুন ক্রিকেট স্টেডিয়াম ঘিরে অবকাঠামো উন্নয়ন ও সড়ক নির্মাণে তিনশ’ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

সরদার প্যাটেল স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এক লাখ দশ হাজার দর্শক। স্টেডিয়ামটি চালু হলে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠের খেতাব হারাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com