শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মাতৃভাষা দিবসে খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৭ বার পঠিত

 
ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তার পরিবার। সাবেক এই প্রধানমন্ত্রীর ছোটভাই শামীম ইস্কান্দর গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ আবেদন করেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে স্বজনরা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান।

তিনি জানান, ছয়জন স্বজন সাক্ষাৎ চেয়েছেন। তারা হলেন ম্যাডামের ভাতিজা শাফিন ইস্কান্দর, ভাতিজা বৌ অরনী ইস্কান্দর, ভাতিজা অভিক ইস্কান্দর, ভাগিনা শাহরিয়া হক, ছোট ভাইয়ের বউ কানিজ ফাতিমা ও ছোট ভাই শামীম ইস্কান্দর।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ মামলায় প্রথমে তার ৫ বছরের কারাদণ্ড হলেও পরবর্তীতে উচ্চ আদালত তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে। অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাত বছরের কারাদণ্ড হয়। বর্তমানে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৩৩ টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com