রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করবেন ট্রাম্প

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে কি না,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নয়া দিল্লি সফরকালে জানতে চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। ভারতের দীর্ঘদিনের সেক্যুলার প্রথা ভেঙ্গে মুসলমাদের প্রতি আইনটিতে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে দাবি সমালোচকদের। এর কয়েক মাস আগে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে একে প্রত্যক্ষভাবে কেন্দ্রের শাসনের আওতায় নিয়ে আসে মোদি সরকার। রাজ্যের শত শত রাজনৈতিক কর্মীকে করা হয় কারাবন্দী। একইসঙ্গে রাজ্যের ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করে দিয়ে কেটে দেওয়া হয় বর্হিবিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা।

আগামী সোমবার দুদিনের ভারত সফর শুরু করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সফরকালে তিনি গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদির সঙ্গে তিনি আলোচনা করবেন বলে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘তিনি (ট্রাম্প) এই বিষয়গুলো উত্থাপন করবেন, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা ইস্যু, যেটি এই প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রয়টার্স জানিয়েছে, কাশ্মীর ও নাগিরকত্ব আইন নিয়ে চলতি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে চার সিনেটর চিঠি লিখেছেন। তারা জানিয়েছেন, ‘এগুলো একটি নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং রাষ্ট্রের সেক্যুলার ভাবধারাকে হুমকির মুখে ফেলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com