সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির

ফ্রেন্ডস রিইউনিয়ন’র আনুষ্ঠানিক ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : গুঞ্জন অনেকদিন থেকেই চলছিল। অবশেষে এলো ঘোষণা। আবারো একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় মার্কিন সিটকম ‘ফ্রেন্ডস’-এর তারকারা।

গতকাল শুক্রবার ফ্রেন্ডস রিইউনিয়ন’র আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওয়ার্নার মিডিয়া। আগামী মে মাসে এইচবিও ম্যাক্সে এই বিশেষ পর্ব প্রচার হবে। তবে এখনো এর নাম এবং চিত্রনাট্য কোনোটিই প্রস্তুত হয়নি।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ফ্রেন্ডস সিরিজের তারকা অভিনেতা জেনিফার অ্যানিস্টন, কর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্রাঙ্ক, ম্যাথিউ পেরি, ডেভিড শুমার সবাই এতে থাকবেন। এছাড়া ফটোশেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে এই তারকারাও খবরটি নিশ্চিত করেছেন।

এইচবিও ম্যাক্সের কনটেন্ট চিফ কেভিন রেইলি বলেন, ফ্রেন্ডস যখন তৈরির পরিকল্পনা হচ্ছিল তখন থেকেই এটি সম্পর্কে জানতাম। প্রজন্মের পর প্রজন্ম এটি দেখে আসছে। অনেকদিন পর এই সিরিজ নিয়ে কাজ করতে পারছি বলে ভীষণ উচ্ছ্বসিত।

‘স্টেজ ২৪’-এ বিশেষ পর্বটির শুটিং হবে। এখানেই ফ্রেন্ডসের পুরো সিরিজ শুটিং হয়েছিল। এটি পরিচালনা করবেন বেন উইন্সটন। ফ্রেন্ডসের স্রষ্টা ডেভিড ক্র্যান ও মার্টা কাউফম্যানের সঙ্গে এর এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবেও থাকবেন তিনি।

সিটকম সিরিজ ‘ফ্রেন্ডস’-এর প্রচার শুরু হয়েছিল ১৯৯৪ সালে। এরপর টানা দশ বছর জনপ্রিয়তার শীর্ষে থাকে এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com