শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁচা পেঁপে দিয়ে মজাদার গরুর মাংসের ঝোল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৬ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক: কাঁচা পেঁপে দিয়ে মজাদার গরুর মাংসের ঝোল যেমন স্বাদে নিয়ে আসবে ভিন্নতা, তেমনি মাংসের পাশাপাশি খাওয়া হবে সবজিও। প্রেসার কুকারে মাত্র ২০ মিনিটে কীভাবে এই আইটেমটি রান্না করে ফেলবেন।

উপকরণ: গরুর মাংস- ২ কেজি (হাড়সহ), পেঁয়াজ কুচি- ১ কাপ, টমেটো- ১টি (কুচি), তেজপাতা- ২টি, এলাচ- ৩টি, গোলমরিচ- ৫টি, লবঙ্গ- ৫টি, দারুচিনি- ২ টুকরা,লবণ- স্বাদ মতো, হলুদ গুঁড়া- ২ চা চামচ, মরিচ গুঁড়া- ২ চা চামচ,ধনিয়া গুঁড়া- ১ চা চামচ,জিরার গুঁড়া- ১ চা চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ,রসুন বাটা- ১ টেবিল চামচ, তেল- ১ কাপ, পেঁপে- ১টি, টেলে নেওয়া জিরার গুঁড়া- ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে প্রেসার কুকারে নিয়ে নিন। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, লবণ, তেল এবং সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে দিন। হাত দিয়ে মেখে নিন মসলাসহ মাংস। এবার দেড় কাপ পানি দিয়ে নেড়ে ঢাকনা আটকে নিন প্রেসার কুকারের। চুলায় বসিয়ে দিন উচ্চতাপে। ১০ থেকে ১৫ মিনিট রাখুন চুলায়। এরপর ঢাকনা খুলে পেঁপের টুকরো দিয়ে দিন। আরও পাঁচ মিনিট প্রেসার কুক করে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com