বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

সংসদে ভাষণ দেবেন প্রণব মুখার্জি, বিদ্যা দেবী

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৫ বার পঠিত

অনলাইন ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করার পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।

আবেদীন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের কর্মসূচিতে দুই বিশ্বনেতাকে তাদের ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

তিনি বলেন, স্পিকার রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসেবে ১৯ মার্চ জাতীয় সংসদ কমপ্লেক্সে শিশুদের মেলাসহ বিশেষ সংসদ অধিবেশন এবং অন্যান্য কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। এ ছাড়া স্পিকার সংসদ কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, দেশ-বিদেশে নতুন প্রজন্ম এই উদযাপনের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com