শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট ২০২০ শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৮ বার পঠিত

প্রযুক্তি ডেস্ক: দেশের শীর্ষ ই-কমার্স দারাজ প্রথমবারের মত আয়োজন করেছে “দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট”। এটি তরুণদের সৃজনশীলতা প্রমাণ করার এমন একটি সুযোগ যার মাধ্যমে তারা দারাজ অনলাইন শপিং ও বাংলা নববর্ষকে ঘিরে অ্যাড বানিয়ে জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার।

এই অ্যাড মেকিং প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ৫০,০০০, ৩০,০০০ ও ২০,০০০ টাকা, সার্টিফিকেট এবং দারাজ বাংলাদেশে ইন্টার্নশিপ এবং চাকরি করার সুবর্ণ সুযোগ।

১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ভিডিও বানিয়ে ফেসবুক প্রোফাইলে আপলোড করতে হবে #AdcreatorHunt ক্যাপশন দিয়ে যেখান থেকে সর্বোচ্চ লাইক, শেয়ার ও অভিজ্ঞ বিচারকের মতামতের ভিত্তিতে বিজয়ীদের বেছে নেওয়া হবে।

বিস্তারিত জানতে ভিজিট করতে হবে : https://www.facebook.com/events/792127157966108

দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং সৈয়দ আহমদ আবরার হাসনাইন এ প্রসঙ্গে বলেন, দারাজ এমন একটি প্রতিষ্ঠান যা সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে।

তিনি বলেন, আর এ জন্যই এবার তরুণদের জন্য নিয়ে এসেছে অ্যাড বানানোর প্রতিযোগিতা যেখানে তাঁরা তাঁদের দক্ষতার ভিত্তিতে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং দারাজে কাজ করার সুযোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com