শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দিন

  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মাহাথির মোহাম্মদের প্রধানমন্ত্রীর পদে ফের জোটের প্রার্থীতার ঘোষণার কয়েক ঘন্টার মাথায় প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়ার প্রেসিডেন্ট মুহিদ্দিনকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘোষণা দেন তিনি।

রাজকীয় হিসাবাধ্যক্ষ আহমাদ ফাদিল শামসুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, ‘সব দলের নেতা ও স্বতন্ত্র এমপিদের মতামত বিবেচনা করে মহামান্য রাজা সিদ্ধান্ত নিয়েছেন যে এমপি তান স্রি মুহিদ্দিন বিন এমডি ইয়াসিনের ওপর সম্ভবত তাদের আস্থা আছে।

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে আজ রোববার স্থানীয় সময় সকালে ১০টা ৩০ মিনিটে মুহিদ্দিন শপথ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজা ডিক্রিতে বলেছেন,প্রধানমন্ত্রী নিয়োগ করার প্রক্রিয়া বিলম্বিত হওয়া উচিৎ নয়, কারণ জনগণের উন্নয়ন ও যে দেশকে আমরা ভালোবাসি তার জন্য সরকার প্রয়োজন।’

আজ শনিবার সকালেই মাহাথির জানিয়েছিলেন, তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পাকতান হারাপান জোটেই তিনি থাকছেন এবং পার্লামেন্টে সংখ্যগরিষ্ঠ দলের নেতা নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন।

৯৪ বছরের মাহাথিরের এই ঘোষণার কয়েক ঘন্টার মাথায় রাজার প্রধানমন্ত্রী নির্বাচনে রীতিমতো বিস্মিত হয়েছেন দেশটির রাজনীতিবিদরা। এ ব্যাপারে মাহাথির কিংবা জোটের আরেক শীর্ষ নেতা আনোয়ার ইব্রাহিমের কোনো মন্তব্য এখনো পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com