সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

সোমবার বাংলাদেশ-জার্মানির বৈঠক

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ২৬৮ বার পঠিত

 

ঢাকা: বাংলাদেশ-জার্মানি দ্বি-পাক্ষিক আলোচনা সভায় বসতে যাচ্ছে। সোমবার (২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইআরডি সূত্র জানায়, নবায়নযোগ্য জ্বালানি ও এর সক্ষমতা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে শহরাঞ্চলে টিকে থাকা; জীববৈচিত্র, পোশাক খাতে সামাজিক ও পরিবেশগত মানোন্নয়ন এবং কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনার পর যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে তাতে সম্মতির ভিত্তিতে উভয়পক্ষ সই করবেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এ দ্বি-পাক্ষিক আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ জার্মান সরকারের পক্ষে কথা বলবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com