বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

শিশু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩০৯ বার পঠিত

আদালত প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর শিশু কবিতা (৪) হত্যা মামলায় দুই আসামি শিহাব রেজা ও সাগর আহমেদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল আবেদন খারিজ করে গত রোববার হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আজ মঙ্গলবার সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডাদেশ বহাল আসামি শিহাব রেজা চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর গ্রামের এমরান আলীর ছেলে এবং সাগর আহমেদ শংকরবাটি গ্রামের অব্দুল মালেকের ছেলে।

এর আগে শিশু কবিতা (৪) হত্যা মামলায় ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওই দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দেন চাঁপাইনবাবগঞ্জের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক কবিতা খানম। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। দুই আসামিই বর্তমানে কারাগারে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার কালিগঞ্জ ফুলবাগান মহল্লায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু কবিতা। এর একদিন পর ১ সেপ্টেম্বর মোবাইল ফোনে কুরবান আলীর কাছে তার মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। এর পরিপ্রেক্ষিতে কবিতার বাবা বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠান। এরপর র‌্যাব মোবাইল ট্র্যাকিং করে ওই বছরের ৪ সেপ্টেম্বর শিহাব রেজা নামে একজনকে আটক করে। পরে শিহাবের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত কবিতার চাচা সাগর আহমেদকে আটক করা হয়।

শিহাব ও সাগর দুজনেই এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে জানান, অপহরণের পরপরই কবিতা চিৎকার করলে তারা নৃশংসভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশটি একটি সেপটিক ট্যাংকে ফেলে রাখে। এ ঘটনায় কবিতার বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com