বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে : মির্জা ফখরুল

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ২৮৩ বার পঠিত

 

ঢাকা: দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৩ মার্চ) পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা তিন দুর্নীতি মামলায় জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর পর নির্দেশ দেন জেলা জজ। এরপর ওই বিচারককে বদলি করে নতুন বিচারক নিয়োগ দিয়ে আসামিদের জামিন দেওয়ার ঘটনাটি নিয়ে মির্জা ফখরুলের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন। এর উত্তরে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের পিরোজপুর জেলা সভাপতিকে দুদকের মামলায় ভেতরে নিয়েছে, ওই সময় যে অবস্থার সৃষ্টি করা হয়েছে, আদালতকে বাধ্য করা হয়েছে যেভাবে, তা প্রমাণ করা হয়েছে বিচার বিভাগের কোনও স্বাধীনতা নেই, বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিষয়ে সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তার বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দিয়ে নিতে চাই না। মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা মুজিববর্ষের সঙ্গে যুক্ত একটা বিষয়। আমরা বলেছি, তার (মোদির) দেশে এনআরসি নিয়ে যে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষুদ্ধ হয়েছে, প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে তার ঢাকা আসা কতটুকু শোভন, সে প্রশ্নটাই আমরা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com