শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (২০) এবং জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৪)। এসময় নিহত জাকেরের বন্ধু আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন আহমেদ (২০) গুরুতর আহত হন।

নিহত প্রবাসীদের পারিবার জানায়, গতকাল মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই তিন প্রবাসীকে বহনকারী প্রাইভেটকারের চাকা খুলে গিয়ে দুর্ঘটনা ঘটে।

নিহত দুই প্রবাসীর লাশ সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শাওন আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত জাকের আলীর ফুপাতো ভাই কয়ছর আহমদ ও চাচাতো ভাই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের অভাব অনটনের কারণে মাত্র ৫ থেকে ৬ মাস আগে জাকের বিদেশে যায়। একই গ্রামের শাওন আহতের ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

অপরদিকে নিহত আব্দুল মুকিতের পরিবার, নিহতদের লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন। এছাড়া শাওনকে দেশে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা আবেদন করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com