শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ২৯৭ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। নিহত ব্যক্তির ছেলের নাম লাভলু (৩০)। মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার সময় সহযোগিতা করার অভিযোগে ছেলের স্ত্রী রোকেয়া আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ মার্চ) বিকালে নুরুল হকের মাদকাসক্ত ছেলে লাভলু (৩০) জেল থেকে জামিনে বের হয়। লাভলুকে জেল থেকে ছাড়াতে তার স্ত্রী রোকেয়ার ২০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানায়। এই ২০ হাজার টাকা পরিশোধ করতে লাভলু তার বাবাকে চাপ দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাভলু ও তার স্ত্রী রোকেয়া বৃদ্ধ বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রোকেয়াকে আটক করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘মঙ্গলবার বিকালে মাদকাসক্ত ছেলে লাভলু জেল থেকে বেরিয়ে আসার পর তার বাবা নূরুল হকের কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় স্ত্রী রোকেয়ার সহযোগিতায় লাভলু তাকে (বাবাকে) পেটাতে থাকে। একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই রোকেয়াকে আটক করা হয়েছে। ঘটনার মূলহোতা লাভলু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com