শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩১৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে আজ বুধবার (৪ মার্চ) ভোরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় সৈয়দ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ জানান, রাতে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে বগইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত এলাকায় অন্য পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন সৈয়দ হোসেন। পরে ভোরে ওই এলাকায় টয়লেটে যাওয়ার উদ্দেশে রাস্তার পাশের একটি মসজিদে যাচ্ছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় তাকে একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এসময় সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক বা চালককে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com