মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ২৬২ বার পঠিত

অনলাইন ডেস্ক: আসন্ন গ্রীষ্ম ও বর্ষাকালে মৌসুমি রোগ মোকাবেলায় প্রস্তুতি এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রত্যাশিত সেবা, নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দুর করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা থেকে এ নির্দেশনা দেয়া হয়।

সভায় পবিত্র রমজানে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মার্কেট, বাস-ট্রেন-লঞ্চ স্টেশনসহ জনপরিসরের নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ, গণ-উপদ্রব (প্রতারণা, ছিনতাই প্রভৃতি) প্রতিরোধ, ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোর যানজট নিরসনে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা প্রশাসন, খাদ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জননিরাপত্তা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ পুলিশ, জননিরাপত্তা বিভাগকে দায়িত্ব প্রদান করা হয়।

এ ছাড়া মৌসুমি রোগ প্রতিরোধ বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মৌসুমি রোগ প্রতিরোধের প্রস্তুতি, এডিস, কিউলেক্স, অ্যানাফেলিস প্রভৃতি মশা নির্মূলে গৃহীত পদক্ষেপ ও প্রস্তুতি, মশক নির্মূলের প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামাদি যথাসময়ে সংগ্রহ এবং প্রয়োজনীয় লোকবল মোতায়েন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ ও স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ প্রদান করা হয়।

সভায় রমজান মাসে ইফতার, তারাবিসহ নামাজ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সার্বক্ষণিক পানি সরবরাহে বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং রেল যাত্রা-রেলের টিকিটপ্রাপ্তি সহজলভ্য করার পদক্ষেপ, টিকিট কালোবাজারি প্রতিরোধ, সিডিউল বিপর্যয় নিরসনে রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়।

বাস স্টেশনগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা, মহাসড়কের শৃঙ্খলা, যানজট নিরসন, বিভিন্ন রুটে বিআরটিসির বাস সংখ্যা বৃদ্ধি, টিকিট প্রাপ্তির সহজ লভ্যতা, রাস্তা ও সেতু সংস্কার নিয়ে নির্দেশনা দেয়া হয়।

নৌপথের বেলায় ফেরি চলাচল/ফেরির সংখ্যা বৃদ্ধি, নৌঘাট, ফেরিঘাট ব্যবস্থাপনা, নৌযানের মান নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ, ঝুঁকিমুক্ত নৌচলাচল নিশ্চিত করা, টিকিটপ্রাপ্তির সহজলভ্যতা নিয়ে সভায় আলোচনা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এ সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com