মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লন্ডন ফিরিয়ে নিলো সু চিকে দেওয়া সম্মাননা

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৪১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নেত্রি অং সান সু চিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নিয়েছে লন্ডন সিটি করপোরেশন। বৃহস্পতিবার এই সম্মাননা ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

তিন বছর আগে রোহিঙ্গা গণহত্যায় সু চির নির্বিকার ভূমিকার নিন্দা জানিয়ে লন্ডন সিটি করপোরেশনের নির্বাচিত সদস্যরা সম্মাননা ফিরিয়ে নিতে ভোট দিয়েছিলেন।

দ্য সিটি অব লন্ডন করপোরেশনের (সিএলসি) অনারারি ফ্রিডমস কমিটির চেয়ারম্যান ডেভিড উটন বলেছেন, ‘মিয়ানমার যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার প্রতিফলন হচ্ছে সিটি করপোরেশনের আজকের এই নিন্দা জ্ঞাপন। কমিটির পাঠানোর চিঠির জবাব সু চির না দেওয়া এবং হেগের শুনানিতে মিয়ানমার সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগিতা সম্মাননা ফিরিয়ে নেওয়ার যুক্তিকে আরো শক্তিশালী করেছে।’

গণতন্ত্রের জন্য সু চির অহিংস লড়াই এবং জনগণের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাধীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়তার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তাকে ‘অনারারি ফ্রিডম’ সম্মাননা দেয় লন্ডন সিটি করপোরেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com