বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্বাদবর্ধক ঝাল ঝাল কাঁচা মরিচের আচার

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৫১ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক: স্বাদবর্ধক ঝাল ঝাল মরিচের আচার পরিবেশন করতে পারেন ভাত, খিচুড়ি অথবা রুটির সঙ্গে। জেনে নিন কীভাবে বানাবেন মরিচের আচার।

উপকরণ: কাঁচা মরিচ- ১০টি, জিরা- ১ চা চামচ, সরিষা- ২ চা চামচ, ধনিয়া- ১ চা চামচ, মেথি- ১/৪ চা চামচ ,মৌরি- ১ চা চামচ, হলুদ গুঁড়া- ১ চা চামচ,লবণ- স্বাদ মতো, লেবু- ১টি, সরিষার তেল- ১/৪ কাপ, হিং- ১ চিমটি, ভিনেগার- ২ চা চামচ।

প্রস্তুত প্রণালি: বোঁটা ছাড়িয়ে মরিচ পিস করে কেটে নিন। প্যানে জিরা, সরিষা, ধনিয়া, মেথি ও মৌরি টেলে নিন। ঠাণ্ডা হলে গ্রিন্ডারে মিহি গুঁড়া বানিয়ে ফেলুন। মরিচের টুকরার সঙ্গে মিশিয়ে নিন এই মসলার গুঁড়া। এরপর লবণ, লেবুর রস, হলুদ গুঁড়া দিয়ে মেখে নিন।

কড়াইয়ে সরিষার তেল গরম করে নিন। এক চিমটি হিং দিয়ে দিন তেলে। নামিয়ে ঠাণ্ডা করুন তেল। মসলামাখা মরিচের মিশ্রণে ঢেলে দিন তেল। ভিনেগার দিন। আচার মুখবন্ধ বয়ামে নিয়ে রেখে দিন। দুই দিন কড়া রোদে দিয়ে এরপর পরিবেশন করুন মরিচের আচার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com