শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

গোপালগঞ্জে দুই হাতের রগ কেটে যুবককে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ২৯০ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে গোলাম মাওলা রনি (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় শহরতলীর ফকিরকান্দি লেকপাড়ে এই ঘটনা ঘটে। রনি সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মান্নান কাজির ছেলে।

নিহতের ভাই মনির কাজী জানান, গতকাল বৃহস্পতিবার সকালে তার খালাতো ভাই সাদেক ফোন করে রনিকে ডেকে নিয়ে যায়। পরে খালাতো ভাই সাদেক ও একই এলাকার আলামিন নামে আরেক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে রনিকে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা গোলাম মাওলা রনিকে রক্তাক্ত অবস্থায় ফকিরকান্দি লেকপাড়ে পড়ে থাকতে দেখে। পরে আহত আবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহত রনির বিরুদ্ধে সদর থানায় মাদক, চুরি ও মারামারি সংশ্লিষ্ট ১০টি মামলা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com