বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা ‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’ ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাভারে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ২৮০ বার পঠিত

সাভার প্রতিনিধি: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করছে, তবে চালক পালিয়ে গেছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সাভার হাইওয়ে পুলিশ।

নিহত আকাশ আহম্মেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন।

হাইওয়ে পুলিশ জানায়, আকাশ আহম্মেদ নামে নিহত ওই শিল্প পুলিশ সদস্য কয়েক দিন আগে নিজ কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়া শ্রীপুরের নিজ বাড়িতে আসেন। আজ শুক্রবার সকালে মোটরসাইকেলে করে তিনি ফের নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে।

সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য আকাশ আহম্মেদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com