বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ওবায়দুল কা‌দের সন্ধ্যায় দে‌শে ফির‌ছেন

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৩৪৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে অবতরণ করবেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ দে‌শে ফি‌রছেন তি‌নি। দে‌শে ফির‌লে ওবায়দুল কা‌দের‌কে বিমানবন্দ‌রে অভ্যর্থনা জানা‌বে আওয়ামী লীগ।

মঙ্গলবার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ রয়েছেন। তিনি বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

হানিফ বলেন, এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। আশাকরি, তিনি আবারও আগের মতো পরিপূর্ণ সুস্থভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন।

উ‌ল্লেখ্য, গত ৩ মার্চ হঠাৎ বু‌কে ব্যথা নি‌য়ে বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ভ‌র্তি হন ওবায়দুল কাদের। আরও উন্নত চি‌কিৎসার জন্য দু‌দিন প‌রই তা‌কে সিঙ্গাপু‌রে পাঠা‌নো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com