রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩০৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের পিছু নিয়ে তাদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ট্রেনে শুক্রবার রাতে ঢাকা যাচ্ছিলেন রাকিবুল। পথে রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে রাকিবুলের মোবাইলটি ছিনিয়ে নেয়। রাকিবুল ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু নেয়। তিনি স্টেশনের প্লাটফর্ম থেকে ৭ নম্বর লাইনে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন রাকিবুল। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com