বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

গাজীপুরের কাশিমপুর কারাগারে নারীবন্দির মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ২৯০ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে অসুস্থ হয়ে সাবেরা বেগম (৩৫) নামে এক নারীবন্দি মারা গেছেন। রবিবার (৮ মার্চ) ভোর পৌনে ৫টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেরা ঢাকার কদমতলীর ৮২১, হাজী খোরশেদ আলী রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

ডেপুটি জেলার জানান, সাবেরা রবিবার ভোর পৌনে ৫টায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একটি চুরির মামলায় গ্রেফতারের পর তাকে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সাবেরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com