শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

সিলেটে চিকিৎসাধীন দুবাই ফেরত যুবক করোনা মুক্ত

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৬৩ বার পঠিত

সিলেট প্রতিনিধি: সিলেটে করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসাধীন দুবাই ফেরত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। শনিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বৃহস্পতিবার (৫ মার্চ) ওই যুবকের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যায় পরীক্ষার জন্য। আমাদেরকে তারা মৌখিকভাবে জানিয়েছেন পরীক্ষা-নীরিক্ষায় রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

রবিবার (৮ মার্চ) সকালে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন যুবককে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানা যায়, ওই যুবক গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন। শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেওয়ায় গত বুধবার প্রথমে তিনি জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। বিস্তারিত জানার পর চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কিংবা ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গেলে চিকিৎসকরা তার সমস্যা শুনে ধারণা করেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com