বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

সবাই মাঠে থাকবেন ২১ তারিখ : ইশরাক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ২৭৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামী ২১ তারিখ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

বুধবার (১৮ মার্চ) এ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা ইশরাক হোসেন ভোটের দিন দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, ২১ তারিখ আপনারা সবাই মাঠে থাকবেন। আওয়ামী লীগ যেখানেই ভোট ডাকাতির প্রস্তুতি নিবে সেখানেই প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, জনগণের রায় ছিনতাইকারীদের এবার প্রতিরোধের সময় এসেছে। ঢাকাবাসী আামদের পক্ষে রয়েছে।

এ সময় উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি, হাজারীবাগ থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান মজু, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কায়সার, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com