সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

দেশের সব বার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩১১ বার পঠিত

আদালত প্রতিবেদক: করোনাভাইরাস নিয়ে চলমান সংকটের জেরে এবার দেশের সব বার বন্ধের নির্দেশনা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক মো. মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‌‘করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সব হোটেল বার, রেস্টুরেন্ট বার ও ক্লাব বার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার মালিকদের চিঠি দেয়া হয়েছিল। কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনায় বার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, বার বন্ধ রাখার এ নির্দেশনা শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

এ দিকে করোনাভাইরাস পরিস্থিতি বাংলাদেশে মোকাবেলায় মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।

অপরদিকে স্বাস্থ্যখাতে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা প্রাদুর্ভাব চলাকালীন ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বাস্থ্য খাতে যুক্ত সব কর্মকর্তা, নার্স, চিকিৎসকের ছুটি প্রাপ্য হবেন না।’

এ ছাড়া বিদেশফেরত ব্যক্তিরা বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানলে সর্বোচ্চ ছয় মাসের জেল বা এক লাখ টাকা জরিমানা গুনতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক জরুরি নির্দেশনায় এ শাস্তির কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। এ ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ৯,৩০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৯৭১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com