শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

উহানে আতশবাজি উল্লাস

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ২৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের উৎপত্তি শহর চীনের উহানে নতুন করে আর কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলছে না।

অনেকটাই স্বাভাবিক হতে চলেছে সেখানকার জীবন-যাপন। এতো দ্রুত সময়ের মধ্যে চীনের উহান শহর করোনা মুক্ত হওয়ায় অনেকেই আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত জানুয়ারি মাসে উহান শহর লকডাউন ঘোষণা করা হয়। সবার যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এমনটা জানিয়ে ইতিমধ্যে উহানে স্থাপিত ১৬টি অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরা নিজ নিজ প্রদেশে চলে গেছেন। মানুষ কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা মাত্র ৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২,৪৪০ জন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com