বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টোলারবাগ এলাকায় ১ হাজার পরিবারকে খাবার দিলেন আতিকুল

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন করা রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৯ মার্চ) মেয়র আতিকুল ইসলাম নিজ উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ৩টি করে মাস্ক দেওয়া হয়।

আতিকুল ইসলাম বলেছেন, ‘করোনার কারণে শহরের অনেক মানুষ কর্মহীন ও ঘরবন্দি আছেন। তাদের ঘরে খাবার নেই। আমি চাই, বিত্তবান মানুষরা তাদের সাহায্যে এগিয়ে আসুক। এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

এ সময় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com